বিয়ানীবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুলিশ সুপারের বার্তা: সকলের সহযোগিতা ও সচেতনতায় আইন-শৃঙ্খলা উন্নতির প্রত্যাশা

1
358
সভা

০৬/১১/২৫ তারিখে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে বিয়ানীবাজার উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা ফয়জুল ইসলাম, পৌর আমির মাওলানা জমির হোসাইন, উপজেলা সেক্রেটারি কাজী আবুল কাশেমসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বিয়ানীবাজারের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং উন্নত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাননীয় পুলিশ সুপার মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে বলেন, সকলের সহযোগিতা ও সচেতনতা থাকলে বিয়ানীবাজার উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও উন্নত হবে বলে আশা করা যায়।

ইনশাআল্লাহ, আগামী দিনে বিয়ানীবাজার শান্তি, নিরাপত্তা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

১ মন্তব্য

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে